হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি প্রথমে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু। এটির দৈর্ঘ্য পাঁচ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ডলফিনটি দেখে মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। কারণ এটির রং পরিবর্তন হয়নি। তবে ডলফিনটির পেট ফাটা ও মুখে জাল প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে এটি মারা গেছে। 

এ বিষয়ে মহিপুর বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ 

উল্লেখ্য, এখন পর্যন্ত এ বছর সৈকতে মোট ১৮টি মৃত ডলফিন ভেসে এসেছে। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড