হোম > সারা দেশ > পটুয়াখালী

পায়রা বন্দরের টার্মিনালের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মাথায় আঘাত পেয়ে সাইফুল হাওলাদার (৩৪) নামে এক শ্রমিক মারা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিল। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল সাইফুল। এ সময় সে পা ফসকে রাবনাবাদ নদীতে পড়ে জেটির অ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে যায়। পরে অন্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরি দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড