হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে সাফজয়ী ২ ফুটবলারকে সংবর্ধনা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে সাফজয়ী (অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ) বাংলাদেশ দলের দুই খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে বিজয়ী দলের সদস্য মঈন খান ও জিদান রহমানকে তাঁদের নিজেদের গ্রামে এই সংবর্ধনা দেওয়া হয়।

মুলাদী পৌরসভার উত্তর তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর এনামুল হক ইনু।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের অধ্যাপক ইফতেখার আলম লিটন, সাবেক পৌর কাউন্সিলর মঞ্জু হাওলাদার, নাসির উদ্দীন হাওলাদার, গিয়াস উদ্দীন খান, শাহাবউদ্দীন, মিন্টু সরদার, নেছার উদ্দীন শোয়েব শরীফ, আব্বাস সরদার, রাসেল চৌকিদার, রকি হাওলাদার, শাকিল খান, নাঈম মাঝি প্রমুখ।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ বাংলাদেশ দলের ফুটবলার মঈন খান তেরচর গ্রামের নাসির উদ্দীন খানের ছেলে এবং জিদান রহমান একই গ্রামের মশিউর রহমান মাসুদের ছেলে। সম্প্রতি প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল শিরোপা জেতে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড