হোম > সারা দেশ > বরিশাল

ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

নিহত ইলিয়াস মোল্লা। ছবি: সংগৃহীত

ব্রুনাইয়ে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস মোল্লা (৩৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দেশটির একটি ব্যস্ত সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পৌঁছানোর পর বরিশালের আগৈলঝাড়ায় গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে।

ইলিয়াস মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের মৃত মন্নান মোল্লার ছোট ছেলে। সাড়ে তিন বছর আগে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ফ্রি ভিসায় ব্রুনাই যান তিনি।

পরিবারের সদস্যরা জানান, গতকাল জুমার নামাজের জন্য কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ইলিয়াস। এ সময় ব্রুনাই শহরের একটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল দুপুরে ইলিয়াসের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছায়।

ইলিয়াসের মা সামিরুন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ইলিয়াসের মৃত্যুতে আমার সব শেষ হয়ে গেল। কীভাবে চলবে আমাদের সংসার? আমার নাতিদের লেখাপড়া কীভাবে চলবে?’

ভাই খোকন মোল্লা বলেন, ‘সাড়ে তিন বছর আগে ধারদেনা করে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ছোট ভাইকে ব্রুনাই পাঠিয়েছিলাম। এখন তার লাশ দেশে আনার টাকাও আমাদের কাছে নেই।’

স্বামীর মৃত্যুর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন ইলিয়াসের স্ত্রী নাদিরা আক্তার। তিনি বলেন, ‘সরকারের কাছে আমাদের আকুতি, স্বামীর লাশটি দেশে আনার ব্যবস্থা করে দিন।’

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। তাঁদের এখন একটাই চাওয়া, দ্রুত ইলিয়াসের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে

বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার