হোম > সারা দেশ > পিরোজপুর

পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু, ২ জনের অবস্থা গুরুতর

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আরও দুই জেলে হাসপাতালে চিকিৎসাধীন। 

মারা যাওয়া জেলে সুশীল দাস (৫০) বানরীপাড়া উপজেলার কামাড়বাড়ী গ্রামের রাম দাসের ছেলে। 

অসুস্থ দুই জেলে হলেন—একই উপজেলার একই গ্রামের নিত্যানন্দ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস (৫২) এবং হিরালাল। তাঁরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। 

জানা গেছে, বানরীপাড়া থেকে জেলেদের ১১ জনের একটি দল কিছুদিন আগে ট্রলার নিয়ে সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায়। সেখান থেকে আজ সোমবার ট্রলারে বাড়ি ফেরার পথে পটকা মাছ রান্না করে খান তাঁরা। কিছুক্ষণ পরই তিনজন অসুস্থ হয়ে পড়েন। কাউখালীর সন্ধ্যা নদীতে পৌঁছামাত্র গুরুতর অসুস্থ হলে সঙ্গীরা তাঁদের কাউখালী হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর দুজনকে নিয়ে সঙ্গীরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে যান। 

কাউখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেন জানান, দুপুরের দিকে এ রকম অসুস্থ দুই জন রোগী নিয়ে এলে চিকিৎসার আগেই একজন মারা যান। সঙ্গে থাকা জেলেরা জানান, পটকা মাছ খেয়ে তাঁরা অসুস্থ হয়েছেন। 

এ ব্যাপারে কাউখালী থানার ওসি বনি আমিন জানান, ঘটনাটি সত্য। তবে আর কোনো রহস্য আছে কি না তদন্ত করে বের করা হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড