হোম > সারা দেশ > ভোলা

ভোলায় কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার বাসনভাঙ্গা চরে কুকুরের কামড়ে একটি হরিণ মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের সদস্যরা হরিণটি উদ্ধার করে মাটিচাপা দেন।

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার বাসনভাঙ্গা চরে কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে বলে জানতে পারি। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে মারা যায়। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।’ 

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন মো. নাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। কুকুরের কামড়ে হরিণটি মারা গেছে।’ 

ভোলা বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘কুকুরে কামড়ে একটি হরিণ তজুমদ্দিনের চরে আক্রান্ত হলে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত হরিণটিকে বাঁচানো যায়নি। মৃত হরিণটি বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়েছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড