হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের একাংশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তাঁরা মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের কাছে।

মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব জানান, ‘আমরা দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ সদ্য ঘোষণা হওয়া মহানগর ছাত্রদলের কমিটি থেকে আমাদের ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।’

আসাদুল্লাহ ও রেদওয়ান বলেন, ‘তারেক রহমানের বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমরা সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটির বিরোধিতা করছি না। আমরা চাই নবগঠিত কমিটিতে যেসব ত্যাগী-নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে তাঁদের অন্তর্ভুক্ত করা হোক।’

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণ এবং শ্রমিকদের। পরে বিএনপি এবং যুবদল নেতাদের আশ্বাসে অবরোধ তুলে দেন ছাত্রদল নেতা-কর্মীরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, আমতলার মোড়ে পদবঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন। আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বরিশালে কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

বরিশালে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী, বিবাহিতদের ঠাঁই

বরিশাল: ৭ বছরেও চালু হয়নি শিশু হাসপাতাল

বরিশাল বিএম কলেজ: কার্যক্রম নেই, তবু ফির বোঝা

গৌরনদীতে মহিসখোলা বিলে অবৈধ বাঁধ অপসারণ, কৃষকের স্বস্তি

বরিশাল বিএম কলেজ: সেশন ফির নামে ‘অযৌক্তিক’ অর্থ আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ

ঝড়ে মেঘনায় নৌকাডুবি: এখনো সন্ধান মেলেনি ২ জেলের

বিসিসিতে জলাবদ্ধতা: কোটি টাকায় দূর হয়নি দুর্ভোগ

৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার