হোম > সারা দেশ > বরিশাল

ধর্ষণের অভিযোগে বাকেরগঞ্জ পৌর ছাত্রদল নেতার নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে মো. রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তাঁর প্রতিবেশী (৩১) এক নারী গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন।

রুহুল আমিন বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শহরের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেন, ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন শহরে ভাড়া বাসায় তাঁরা স্বামী–স্ত্রীর মতো থাকতেন। বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তাঁরা টালবাহানা করেন।

সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।

বাদী আরও অভিযোগ করেন, ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ের চাপ দেন। তখন রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন। তিনি তাঁর প্রতিবেশী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন মাত্র ৩ নেত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: শাটডাউনে যাচ্ছেন শিক্ষকেরা

ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

হিজলায় ১৭ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ, মেঘনায় অবমুক্ত

ববি ভিসির কার্যালয়ের সামনে অনশনে বিভাগীয় প্রধান, দাবি ৬০ শিক্ষকের পদোন্নতি

চার দফা দাবি: ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাসের ধাক্কায় পথচারী নিহত: বাস আটক নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতার উত্তেজনা

গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা