হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিমের আইসোলেশনে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের নমুনা আরটি–পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

ডা. রাজ্জাক জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ড মিলে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র সাত জনকে। এ নিয়ে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১০৬ ও করোনা ওয়ার্ডে ৪০ জন রোগী চিকিৎসাধীন।

করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৬২৭ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ৮৭ জন। আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মারা গেছেন মোট ৫১৮ জন রোগী। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ও অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৩।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড