হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইকিউএসি’র আয়োজনে সকল শাখা প্রধানদের ‘তথ্য অধিকার আইন’ শীর্ষক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সোমবার আইকিউএসি ‘র সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. কামরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. শহীদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসি’র ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম। 

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শহীদুল ইসলাম বলেন, ‘জনগনের সেবা প্রদানের জন্যে সরকারি, বেসরকারি অফিস আদালতের তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. কামরুল ইসলাম বলেন, ‘জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করার জন্য তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা করার বিকল্প নেই।’ 

প্রধান অতিথি’র বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘নিজেদের দক্ষ ও কর্মঠ হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সেবা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা অর্থাৎ সুশাসন খুবই জরুরি।’ 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড