হোম > সারা দেশ > পটুয়াখালী

সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। এ মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে দেওয়া হয়। আজ রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালতে এ আদেশ দেওয়া হয়। 

এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. জামান হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তাঁর ভাই আজিজ আকনসহ চারজনকে আসামি করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তার ভাইসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নামে বেনামে ভুয়া প্রকল্প তৈরি করেন। ২০১৭-২০১৮ অর্থ বছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা, নতুনপাড়া মমিন সিকদার বাড়ি থেকে কালাম মৃধার বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরে নতুনপাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ২ লাখ টাকা, চাপলীবাজার হারুন খানের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপনের ৭০ হাজার টাকাসহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের ১৩ লাখ ৩৫ হাজার ৪৮ টাকা কোনোরকম কাজ না করে আসামিরা উত্তোলন করে আত্মসাৎ করেন।  

তবে ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জামান হোসেন ধূলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। ধূলাসার ইউনিয়নের নির্বাচন আসন্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে তিনি কল্পিত অভিযোগে মামলা করেছেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড