হোম > সারা দেশ > বরিশাল

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও একই উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম।

বাদীর আইনজীবী মো. মাসুদ জানান, তফিকুর ও বারেক আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেন। পরে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তিরা বাবুগঞ্জের হিজলা মৌজার বিএস ৫০৭ নম্বর দাগের ৪০ শতাংশ জমি জালিয়াতি করে জনৈক বাবুল জমাদ্দরের নামে খতিয়ান দেয়। বাবুল ওই জমি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেছেন। জমির মালিক শেখ শামীম মোট ১২ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন।

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেল পুত্রসন্তানের বাবা হয়েছেন

মুলাদীতে অগভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য