হোম > অপরাধ > বরিশাল

সরকারি মালামাল চুরির মামলায় বেতাগীতে সাবেক আ.লীগ নেতা কারাগারে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে সরকারি আবাসনের মালামাল চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক ও সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনির সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুল আলম তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেতাগী থানার জিআরও এএসএম মুসা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহারে উল্লেখ আছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে আবাসনের ঘর নির্মাণ করা হয়। পুরোনো আবাসনের ঘরগুলো অব্যবহারযোগ্য হওয়ায় তা ভেঙে ওই স্থানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ভূমিহীনদের জন্য ঘর তৈরির উদ্যোগ নেয়। 

গত বছরের ২১ ডিসেম্বর রাতে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনির পুরনো আবাসনের প্রায় ১০ লাখ টাকা মূল্যের রড, এঙেল, টিন, দরজা ও জানালা তার লোকজন নিয়ে পিকআপ ভ্যানে তুলে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলায় বিক্রির করতে নিয়ে যান। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বেতাগীর ইউএনওকে জানান। ইউএনওর নির্দেশ পুলিশ প্রশাসন মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এ ঘটনায় ওই দিন রাতেই বেতাগী সদর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্য মনিরসহ ছয়জনের বিরুদ্ধে বেতাগী থানায় একটি মামলা করেন। এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন মনির। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে আজ রোববার বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড