হোম > সারা দেশ > বরিশাল

প্রতিযোগিতায় নেমে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় নেমে পুকুরে ডুবে সীমান্ত কর্মকার (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদের (বাকসু ভবন) সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সীমান্ত কর্মকার নগরের শেরে বাংলা সড়কের বাসিন্দা অরুণ কর্মকারের ছেলে এবং আলেকান্দা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ফায়ার সার্ভিসের সদস্য ফায়জুল হক বলেন, ‘বন্ধুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতায় নেমে সীমান্ত নিখোঁজ হয়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দুপুর আড়াইটার দিকে তাঁকে উদ্ধার করে ডুবুরি দল। এ সময় পুকুরের চারদিকে শত শত মানুষের ভিড় জমে। তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

জরুরি বিভাগের ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে বিএম কলেজের পুকুরে বন্ধুদের নিয়ে সীমান্ত গোসল করতে নামেন। তাঁরা সেখানে সাঁতার প্রতিযোগিতা শুরু করলে নিখোঁজ হন সীমান্ত। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনে। তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে।’ 

বিএম কলেজের একাধিক শিক্ষক জানান, ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত তাঁরা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এ ঘটনায় তাঁরাও মর্মাহত। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড