হোম > সারা দেশ > বরিশাল

জেলের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের মাছ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। গতকাল বুধবার দুপুরে এ মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এ সময় স্থানীয় উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন। 

স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালীর থেকে একটি ট্রলার ওই মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেশখালী ফিশের মালিক ইউসুফ ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।  

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘শাপলা পাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।’ 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড