হোম > সারা দেশ > বরগুনা

তালতলীতে সুদের টাকার জন্য স্কুলশিক্ষককে মারধরের অভিযোগ

প্রতিনিধি

তালতলী (বরগুনা) : বরগুনার তালতলীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সুদের টাকার জন্য মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইজোড়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মুতালিবের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কর্মকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইদ্রিস আলী উপজেলার বড়বগী ইউনিয়নের কাজীর খাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সঙ্গে অভিযুক্ত মুতালিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মোতালিব উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলীর জামার কলার ধরে কিল-ঘুষি এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে পার্শ্ববর্তী একটি হার্ডওয়্যারের দোকান থেকে লোহার একটি রড এনে স্কুলশিক্ষক ইদ্রিস আলীকে পিটিয়ে আহত করেন।

প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, `বছরখানেক আগে পারিবারিক একটু ঝামেলার কারণে টাকাপয়সার খুব সমস্যার মধ্যে ছিলাম। সে সময় ছোট ভাইজোড়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মুতালিবের কাছ থেকে কিছু টাকা সুদে নিই। পরে আমি সেই টাকা পরিশোধ করে দিই। কিন্তু আজ সকালবেলা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অহত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। শত শত মানুষের সামনে আমার জামার কলার ধরে লোহার রড দিয়ে পিটিয়েছে সুদ খোর মুতালিব।'

মারধরের কথা অস্বীকার করে আব্দুল মুতালিব বলেন, `তাঁর কাছে কিছু টাকাপয়সা পাওনা ছিলাম। তা নিয়ে তর্কবিতর্ক হয়েছে।'

এ বিষয়ে তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, `ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড