হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে খালে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে আশ্রাফ গ্রিনপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ওই এলাকার সুবির চন্দ্র মিস্ত্রির ছেলে সুদিপ্ত চন্দ্র মিস্ত্রি (৯) এবং সুবির চন্দ্রের ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে শ্রীমতি বৃষ্টি রানী (৮)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে দুই শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পাশে খেলা করতে যায়। তারা দুজনেই সাঁতার কাটতে জানত না। পরিবারের লোকজন দুই শিশুকে বাড়িতে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে মঙ্গলের খালে দুজনকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খেলা করতে গিয়ে খালের পানিতে ডুবে সুদিপ্ত ও বৃষ্টি রানী নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড