হোম > সারা দেশ > বরিশাল

লকডাউন অমান্য করায় বরিশালে ৫৬ জনকে জরিমানা

প্রতিনিধি, বরিশাল

লকডাউন না মানায় বরিশালে ৫৬ জন‌কে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিনভর বরিশাল নগরীসহ জেলার ১০ উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের তথ্যমতে, ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীর ৩৪ জনকে ১৯ হাজার ১০০ টাকা এবং নগরীর বাইরের ২২ জনকে ১৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে চলমান সাত দিনের বিধিনিষেধ বাস্তবায়নে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ‌র আগে লকডাউন চলাকা‌লে ব‌রিশাল জেলা প্রশাসক ব‌লে‌ছি‌লেন, এখন আর ছাড় দেওয়া হ‌বে না। ভ্রাম্যমাণ আদালত লকডাউন চলাকালে অভিযান প‌রিচালনা ক‌রে আইন অমান‌্যকারী‌দের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড