হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় ১৭ জেলেকে জরিমানা, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে ১৭ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা মৎস্য দপ্তর, হিজলা নৌপুলিশ ও কোস্ট গার্ড এই যৌথ অভিযান চালায়। এ সময় প্রায় আড়াই লাখ টাকার ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের কাছ থেকে ২ হাজার করে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ভরা পূর্ণিমায় অনেক জেলে গতকাল রাতে ইলিশ শিকারে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা মেঘনায় অভিযান চালান। এ সময় উপজেলার ধূলখোলা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৫০), মো. সোহাগ (৩৫), মো. নাইম (২৩), মো. হারুন (৫০), মো. সবুজ (৩২) ও মো. মনির (২৯); বাউশিয়া গ্রামের সাগর হোসেন হাওলাদার (৩০), মো. ইয়াছিন মোল্লা (৩২), মো. খলিলুর রহমান (৩২), আবু হানিফ (২৭), মো. নজরুল ইসলাম (৩৫), মো. রাকিব (২৭), মো. সজিব (২৫) ও মো. বাকের ঢালী (৫৬); চরকুশুরিয়া গ্রামের বাবুল হোসেন (৪০), বাকের বিশ্বাস (৩৮) ও আজাদ (২৩) নামের ১৭ জেলেকে আটক করা হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আটক জেলেদের ২ হাজার করে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ ছাড়া জব্দ করা ৫৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক