হোম > সারা দেশ > বরিশাল

কালাবদর নদীতে অভিযানের সময় হামলা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অভিযানের সময় আটক পাঁচ ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবদর নদীর মোহনায় জাটকা নিধনের সময় জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আনসার সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে প্রায় ১৪ মণ জাটকাসহ একটি ট্রলার জব্দ করা হয়। একই স্থান থেকে আটক করা হয় ৫ জনকে। আটক ব্যক্তারা হলেন জামাল মাতব্বর (৫০), মজনু বিশ্বাস (৫১), আবুল কালাম (৪৮), মো. নাঈম (৩৫) ও মো. আজিজুল (২৭)।

মেহেন্দীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাবদর নদীর মোহনা বাখরজায় লালবয়া ও মালদ্বীপের চরের মাঝামাঝি স্থানে অভিযান চালায়। সেখানে হামলার শিকার হলে আনসারদের সহায়তায় ট্রলারভর্তি জাটকা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ৫ জনকে।

মোহাম্মদ আলম বলেন,  এ ঘটনায় মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন