হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণমিছিল

পিরোজপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীরা গণমিছিল করেছে। টানা বৃষ্টি উপেক্ষা করে আজ শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের সিওঅফিস চত্বর থেকে এ গণমিছিল শুরু হয়ে দুই কিলোমিটার পথ অতিক্রম করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

গণমিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ৯ দফা দাবি আদায়ের জন্য বক্তব্য দেন। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী খালেদ মহিউদ্দিন সাবাব, জারাফা আলম ছোয়া, ডি কে দিব্যা মনিসহ অন্য শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও কঠোর হবে, আর যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলনে বাধা দিতে আসে তাহলে শিক্ষার্থী সমাজ তা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড