হোম > সারা দেশ > বরিশাল

কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকারে আগুন, ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের কীর্তনখোলা নদীতে ‘এমটি এবাদী-১’ নামের জাহাজের তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদিকে দগ্ধ হয়ে তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘটনা ঘটে। মেঘনা ডিপোর জন্য চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে আসা এ জাহাজটি আজ সকালে বরিশালে পৌঁছে। তেল খালাসের অপেক্ষায় ট্যাংকারটি নদীর পূর্ব প্রান্তে (বরিশাল নগরীর অপর প্রান্ত) নোঙর করা ছিল। 

নিহতেরা হলেন—ট্যাংকারের শ্রমিক বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)। নিখোঁজ রয়েছেন শ্রমিক আবুল কাশেম (৪৫)। 

মেঘনা ডিপো সূত্রে জানা গেছে, ট্যাংকারটিতে মোট ১৬ জন শ্রমিক ছিলেন। হতাহতরা সবাই ইঞ্জিন রুমে ছিলেন। গুরুতর আহত চালক কুতুব উদ্দিন (৫০) ও রুবেল (৪০), গ্রীজার কামাল পাশাকে (৫৪) বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্যাংকারে প্রায় সাড়ে ১৩ লাখ লিটার তেল ছিল বলে বরিশাল ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ট্যাংকারের ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ইঞ্জিন রুমের বাইরে ছড়িয়ে পড়ার আগেই তারা নেভাতে সক্ষম হয়। 

মিজানুর রহমান বলেন, ট্যাংকারটিতে বিপুল পরিমাণ পেট্রল, অকটেন ও ডিজেল মজুত ছিল। মজুতস্থলে আগুন পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। নিহত দুজনের মরদেহ ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয়। 

নিখোঁজ ব্যক্তিও ইঞ্জিন রুমে রয়েছে বলে ধারণা করছেন উপপরিচালক। তিনি বলেন, ইঞ্জিন রুম প্রচণ্ড গরম হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড