হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।

পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু জানান, ফকিরবাড়ি সড়কে টিনশেড ঘরে প্রায় ৪০ বছর ধরে ওয়ার্কার্স পার্টির কার্যালয় পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের পতনের পর ঘরের মালিক ও মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম আত্মগোপন করেন। এরপরে বিভিন্ন বিকাশ নম্বরে ভাড়া পরিশোধ করা হচ্ছে। কিন্তু কোনো রসিদ না পাওয়ায় গত মাসে ভাড়া দেননি। এটাকে অজুহাত দেখিয়ে নিজামের ছেলে তনিম আজ ভোরে অজ্ঞাতনামা যুবকদের দিয়ে পার্টি কার্যালয় তছনছ করেন। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল ও সিলিং ফ্যান নিয়ে গেছেন।

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ বলেন, ওয়ার্কার্স পার্টির এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি আন্দোলন-সংগ্রামের ইতিহাস বহন করে। এ ধরনের হামলা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

যুবলীগ নেতা নিজাম আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি