হোম > সারা দেশ > পটুয়াখালী

ইউপি সদস্যের গলায় টাকার মালা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য রিপন কুমার কর্মকারকে গলায় টাকার মালা পরিয়ে বরণ করেছেন তাঁর এক সমর্থক। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর ০৪ নম্বর দশমিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী মেম্বার রিপন কুমার কর্মকারকে টাকার মালা পরিয়ে দেন এক বৃদ্ধা সমর্থক। বিজয়ের পর গতকাল মঙ্গলবার রাতে নির্বাচিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করলে ওই ওয়ার্ডের বাসিন্দারা রিপন কর্মকারকে টাকার মালা পরিয়ে দেন। এ সময় তাঁর সঙ্গে নির্বাচিত এলাকার প্রায় শতাধিক নেতা-কর্মী ছিলেন। 

এ সময় রিপন কর্মকার বলেন, দ্বিতীয়বারের প্রচেষ্টায় এ বছর ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছি। দিনে দিনে এলাকাবাসীর ভালোবাসায় আমি ঋণী হয়ে যাচ্ছি। আপনাদের এই ঋণ কখন শোধ হওয়ার নয়। আমি মনে প্রাণে চেষ্টা করব, এলাকাবাসীর সুখে-দুঃখে প্রতিটি মুহূর্তে পাশে থাকার।   

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড