হোম > সারা দেশ > ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ৩৭, ড্রেজার-বাল্কহেড জব্দ

ভোলা প্রতিনিধি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩৭ জনকে আটক। ছবি: আজকের পত্রিকা

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদী থেকে ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। গতকাল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাঁচটি ড্রেজার, ১২টি বাল্কহেড জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীভাঙনের অন্যতম কারণ হলো অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে—এমন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ও বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে পাঁচটি ড্রেজার, ১২টি বাল্কহেড জব্দসহ ৩৭ জনকে আটক করা হয়। পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড ভোলা বিআইডব্লিউটিএর পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়। আটক ৩৭ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড