হোম > সারা দেশ > বরিশাল

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, দায়িত্ব বুঝে নেবেন আজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা সমুদ্রবন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। আজ বৃহস্পতিবার তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। অন্যদিকে বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌবাহিনীতে ফিরে যাবেন। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান। 

এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড