হোম > সারা দেশ > বরিশাল

প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যাচ্ছে ববি শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মরদেহ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর প্রিয় ক্যাম্পাসে ফেরা হলো না। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা। আজ সোমবার বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

ইয়াসিন ববির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। গতকাল রোববার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত ৮টার দিকে তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনের মৃত্যুর খবর পাওয়ার পর আবারও সড়কে নেমে বিক্ষোভ করেন তাঁরা। পরে রাত ১২টার দিকে অবরোধ স্থগিত করা হয়।

তবে আজ সোমবার সকাল ১০টা থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার মধ্যে সড়ক ও জনপথ বিভাগকে ওই সড়কের সংস্কারকাজ শুরু করতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি ইয়াসিনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও কয়েকটি দাবি তুলে ধরবেন শিক্ষার্থীরা।

ববি প্রক্টর মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াসিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না। তার পরিবার মরদেহ নিয়ে যেতে চেয়েছে। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছি। বর্তমানে বগুড়া পার হচ্ছি। ঠাকুরগাঁও পৌঁছাতে বিকেল ৫টা বাজতে পারে। বাদ আসর বা মাগরিব তার জানাজা হতে পারে।’

বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন

সড়ক দুর্ঘটনায় আহত ববি ছাত্র মারা গেছেন, শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার ২৮ শিক্ষার্থী

বরিশালে বিআরটিসি বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, যাত্রী নিহত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: বরিশালে তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের পরিবেশ স্থিতিশীল

ঘেরে মিলল ১৪ দেশীয় অস্ত্র, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

সরকারি জমি নেতাদের দখলে

ইউএনওর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের কেটে ফেলার অভিযোগ