হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় ধরা পড়ল ৩ মণের ৩টি পাখি মাছ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছেন তিনটি সেইল ফিশ। একেকটির ওজন এক মণ। স্থানীয়ভাবে একে বলে পাখি মাছ।

মহসিন নামের এক জেলের জালে মাছ তিনটি ধরা পড়েছে। গতকাল রোববার রাতে সাগরের চল্লিশ বাম এলাকায় মাছ তিনটি ধরা পড়ে। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় মাছগুলো মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায়।

উপকূলে এ মাছের চাহিদা না থাকায় মাছগুলো ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন এক মৎস্য ব্যবসায়ী।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। মাছগুলো অত্যন্ত দ্রুতগামী।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড