হোম > সারা দেশ > পটুয়াখালী

কর্মবিরতিতে পবিপ্রবির কর্মকর্তারা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ ৬ দফা দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তাদের একাংশ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন তাঁরা।

দাবিগুলোর মধ্য রয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশাসনের বাইরে বদলি করা। সকল কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেডে এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা। অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের রাখা। 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনীসহ অনেকে। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড