হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগের নেতা আব্দুল হালিম তালুকদারের ছেলে নাভিল (১৬) নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার ব্যাসগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নাভিল কাউখালীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামে। 

জানা গেছে, রোববার বিকেলে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নেয় সে। নিজেই চালিয়ে পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার ব্যাসগান নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এরপর স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নাবিলের মরদেহ হাসপাতালে নিয়ে এলে আত্মীয়স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। 

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন বলেন, নাভিল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানা গেছে। কাউখালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড