হোম > সারা দেশ > বরিশাল

পরিবহন সংকট নিরসন দাবতে বিএম কলেজে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পরিবহন সংকট নিরসনের দাবিতে রোববার বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। জেলার বাকেরগঞ্জের বাসিন্দা এ শিক্ষার্থীরা দাবি করেন, সপ্তাহে যত দিন ক্লাস চলবে তত দিন কলেজ বাসও চলবে। তাদের অভিযোগ, এ রুটের বাস অন্য রুটে চালানোও তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এদিকে কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে স্বরূপকাঠি রুটে পরিবহন বাস। 

কলেজে সূত্রে জানা গেছে, বিএম কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য পরিবহন বাস রয়েছে মাত্র তিনটি। এ বাস তিনটি ঝালকাঠি, গৌরনদী ও বাকেরগঞ্জ রুটে চলাচল করে। অন্যদিকে স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ থাকায় সম্প্রতি শিক্ষার্থীরা এ রুটে বাস চলাচল দাবিতে আন্দোলন করে। পরে ঝালকাঠি, গৌরনদী ও বাকেরগঞ্জ রুটে একদিন করে বাস চলাচল বন্ধ রেখে ওই সব দিন স্বরূপকাঠি রুটে চলাচলের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু এতে সব রুট সপ্তাহে ৫ দিন সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার কয়েক শ ছাত্রছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ ও মিছিল করেছে। 

বাকেরগঞ্জ রুটের শিক্ষার্থীরা জানান, তাদের রুটে কলেজ বাস আগে সপ্তাহে পাঁচ দিন চলত। হঠাৎ কলেজ প্রশাসন এক নোটিশ দিয়ে বলে সপ্তাহে চার দিন চলবে বাস। বাকি একদিন স্বরূপকাঠি রোডে চলবে। আমরা কলেজ প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমরা সপ্তাহে পাঁচ দিন বাস চাই। এদিকে বাকেরগঞ্জ ও ঝালকাঠী রুটের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের বাসে ফ্যান চলে না। 

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক বলেন, বিএম কলেজে পরিবহন সংকটের সমস্যা দীর্ঘ দিনের। এ সংকটের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় জানানো হয়েছে। আশা করছি শিগগিরই পরিবহন সংকট নিরসন হবে। 

এদিকে পদার্থবিজ্ঞান বিভাগের কক্ষ সংকট এবং সংস্কার দাবিতে শিক্ষার্থীরা একইদিন বিক্ষোভ করেছে। তারা দীর্ঘদিন ধরে ভোগ করা এ কষ্টের অবসান চান।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড