হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুর রহমান আয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালীর গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আয়ান ওই গ্রামের মো. রাসেল হাওলাদারের ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় পড়ে যায় আয়ান। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। নিহতের পরিবার থানায় বিষয়টি অবগত করেনি।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড