হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের বিষখালী ও বলেশ্বর মোহনায় এফবি সিমা-২ নামে মাছ ধরার ট্রলার থেকে পড়ে গিয়ে শাহিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

নিখোঁজ শাহিন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা জেলেপল্লির আব্দুস সোমেদ মিয়ার ছেলে। 

এফবি সিমা-২ ট্রলারের মালিক আনসার খানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বৃহস্পতিবার ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রলারের এক পাশে যান শাহিন। এরপর তুফানের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে যান তিনি। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি। এর আগে গত ৮ ডিসেম্বর ট্রলারের মাঝি জাকিরের নেতৃত্বে পাথরঘাটা ঘাট থেকে ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরার জন্য যায় ট্রলারটি। 

এদিকে ঘটনার পর নিখোঁজ শাহিনের অনুসন্ধানে শুক্রবার সকালে পাথরঘাটা থেকে তিনটি ট্রলার বঙ্গোপসাগরে পাঠায় জেলা ট্রলার মালিক সমিতি। 

কোস্ট গার্ড দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ জানান, নিখোঁজ জেলের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড