হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কার্গো থেকে খালাস করা হচ্ছে গম। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন গমবোঝাই খাদ্যগুদামের একটি কার্গোর তলা ফেটে গেছে। এ সময় পাঁচটি স্পিডবোট ডুবে যায়।

আজ শুক্রবার সকালে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট-সংলগ্ন খাদ্যগুদামের পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ শতাংশ গম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

দুর্ঘটনার শিকার কার্গোর ইনচার্জ মানিক হোসেন জানান, কোস্ট গার্ডের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ডি বি পাপিয়া নামের গমবোঝাই কার্গোটিকে ধাক্কা দেয়। এতে কার্গোর তলা ফেটে যায়। এ সময় আশপাশের কয়েকটি স্পিডবোট ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্পিডবোট মালিক সমিতির নেতারা।

একপর্যায়ে কার্গোর কর্মীদের চিৎকারে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তাদের প্রচেষ্টায় কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। এতে গমের বেশির ভাগই উদ্ধার করা সম্ভব হয়।

জানা গেছে, পাপিয়া নামের কার্গোটি খুলনা সাইলো থেকে ৩০০ টন গম নিয়ে বরিশালে এসেছিল। বরিশাল খাদ্য বিভাগের জেটিতে গম খালাসের অপেক্ষায় থাকার সময় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাঁদের দুটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা করেছে। বর্তমানে কার্গোটি নিরাপদে রয়েছে।

বরিশাল খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুর্ঘটনায় প্রায় ৭০ শতাংশ গম সুরক্ষিত রয়েছে। অবশিষ্ট ৩০ শতাংশ গম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর পেয়ে বিভাগীয় কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক