হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। শেষ মুহূর্তে পছন্দের দলের সমর্থনে নানা আয়োজনে মেতে উঠেছেন ভক্ত-সমর্থকেরা। আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকেরা। 

শোভাযাত্রাটি বঙ্গবন্ধু উদ্যান থেকে সদর রোড, জেলখানার মোড়, বিএম কলেজ, নতুলাবাদ, চৌমাথা, আমতলার মোড়, মেডিকেল কলেজ, চাঁদমারি, বরিশাল শিল্পকলা একাডেমি হয়ে আবার বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় সমর্থকেরা ব্রাজিল দলের হলুদ ও নীল জার্সি পরে অংশ নেন। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

ব্রাজিল সমর্থক মারুফ হোসেন বলেন, ‘বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন।’ 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড