হোম > সারা দেশ > পটুয়াখালী

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২০ দিন পর আজ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সংকট কাটিয়ে ২০ দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের (বিসিপিসিএল) উৎপাদন আজ শুরু হচ্ছে। আজ রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়।

আজ বিকেল ৪টায় টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।

এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো দেশ। পরে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব আজকের পত্রিকাকে বলেন, কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর আজ আবার ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট চালু হচ্ছে। শিগগিরই বাকি ইউনিটটিও চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন: 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড