হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

আনোয়ার হোসেন আকন। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তিনি বরগুনা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

এদিকে, পাথরঘাটা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগেও সাবেক মেয়র আনোয়ার হোসেন আকনের বিরুদ্ধে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। স্থানীয় দুই ঠিকাদার তাঁর বিরুদ্ধে এসব মামলা করেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানান, আইনি প্রক্রিয়া শেষে আনোয়ার হোসেন আকনকে আদালতে পাঠানো হবে।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে অটোরিকশার ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬