হোম > সারা দেশ > বরগুনা

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত নাইম (১১) কাঁঠালতলী কে ডি এস দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বাদশা ফরাজির ছেলে।

নাইমের বাবা জানান, তারাবির নামাজ শেষে বাসায় ফিরে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চায় সে। তবে রাতে সেহরির জন্য দ্রুত ঘুমাতে বলা হয় এবং মোবাইল দেওয়া হয়নি। পরে ভোরে সেহরির সময় তাকে ডাকতে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনায় পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ