হোম > সারা দেশ > বরগুনা

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় পাথরঘাটায় ঝাড়ুমিছিল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আদালত জামিন দেওয়ায় শহরে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীরা ঝাড়ুমিছিল বের করে শহরে প্রদক্ষিণ করে। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে সভা শেষ হয়।

জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়িবহর ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় ৩ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলার অজ্ঞাতনামা এক আসামিকে জামিন দিলে বিএনপির নেতা–কর্মীরা বিচারকের বিরুদ্ধে উত্তেজিত হয়ে ওঠেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আবু বকর সিদ্দিক মেছাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস আহমেদ প্রমুখ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনার মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন ও অজ্ঞাতনামা তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ