হোম > সারা দেশ > বরগুনা

১২–১৮ ফুট ঢেউয়ে উত্তাল বঙ্গোপসাগর, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ কোস্ট গার্ডের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

পাথরঘাটা খালে নিরাপদ আশ্রয়ে মাছ ধরার ট্রলার। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র চরম উত্তাল হয়ে উঠেছে। ১২ থেকে ১৮ ফুট উচ্চতার ঢেউ এবং ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর জন্য জেলে, ট্রলার মালিক, ঘাট সমিতি ও সংশ্লিষ্ট সবার প্রতি জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সারতাজ স্বাক্ষরিত এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের অনুমতি না পাওয়া পর্যন্ত মাছ ধরা, বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো ট্রলার কিংবা নৌযান সমুদ্রে না পাঠাতে বলা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে, এতে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিরূপ আবহাওয়া আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তাই জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটি, বোট মালিক সমিতি এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি এ বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলেদের জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোস্ট গার্ড ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না পাঠানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে পাথরঘাটা উপকূল ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন খালে অনেক মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃদ্ধের জমির ধানের চারা তুলে ফেললেন আ.লীগ নেতা

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আহত

বন বিভাগের জমির গাছ কেটে স্থাপনা: ইউপি সদস্যসহ ৫ জন জেলহাজতে

পাথরঘাটায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়সহ চার প্রতিষ্ঠানের তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি

বরগুনার বামনা: ইটভাটার বিষাক্ত গ্যাসে মরছে গাছ-পুকুরের মাছ

বরগুনার আমতলীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘জিনের আছর’

বরগুনার পাথরঘাটা: সাগরে গিয়ে হতাশ জেলেরা

পাথরঘাটা থানার ওসি এনামুল হক প্রত্যাহার

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা