হোম > সারা দেশ > বরগুনা

নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবদল নেতার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

আতিকুর রহমান শাহীন। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে। তিনি পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন তাঁর বাড়ির সামনে নির্মাণাধীন একটি মসজিদে মোটরের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস অপূর্ব শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম জানান, এ বিষয়ে শাহীনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ