হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে কেএনএফ সন্দেহে আটক ৩ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় যৌথ অভিযানে আটক আরও তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

এ নিয়ে মোট ৫৭ কেএনএফ সদস্য ও একজন চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ২ নম্বর রুমা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড ইডেনপাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)। 

আদালত সূত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় তিনজনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলু হক বিষয়টি জানান, আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বান্দরবানের রুমা ও থানচির ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা হয়েছে। কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ ২০ জন মহিলা ও ৩৮ জন পুরুষসহ মোট ৫৮ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র

ড্রোনে দুর্গত এলাকা শনাক্ত করে ত্রাণ বিতরণ বিজিবির

বান্দরবানে বন্যার পানি নামছে, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

বান্দরবানে বন্যার্ত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি