হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র‍্যাব। আজ সোমবার সকালে র‍্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাবের বার্তায় বলা হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীকে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হোটেলকর্মী মিলন র‍্যাবের জালে আটক।

তবে মিলনকে কোন এলাকা থেকে কখন আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় র‍্যাব।

গত শনিবার ১০ জানুয়ারি বিকেলে রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের প্রীতম ভিলা নামের একটি ভবন থেকে ফাতেমা আক্তার লিলির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মেয়েটি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ফাতেমা হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। সে মা-বাবা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত।

ঘটনাস্থলে থাকা খিলগাঁও থানা-পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সময় ফাতেমার মা-বাবা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং বোন জিমে ছিলেন। ফাতেমা বাসায় একাই ছিল।

পুলিশ জানায়, ফাতেমার বাবা সজীব মিয়ার একটি হোটেল রয়েছে। সেখানকার এক কর্মচারী দুপুরের খাবার খেতে তাঁর বাসায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে ওই যুবকের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন