হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও।

রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র‍্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা উত্তরাসহ ঢাকা আসনের প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সেই সঙ্গে আমাদের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।’

শহীদুল ইসলাম বলেন, এরই মধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট, রোবাস্ট প্যাট্রলিং অব্যাহত রয়েছে। এ ছাড়াও অতিরিক্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। প্রয়োজনে তাদেরও নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে প্রস্তুত রয়েছি।’

তিন আসনে গৃহবিবাদে বিএনপি

মাদকের চালান বন্ধ ও পানি চান ভোটাররা

আমার অঙ্গীকার মাদক-সন্ত্রাস নির্মূল

দফায় দফায় অবৈধ অস্ত্র উদ্ধার, তবু ভয়

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

নাটোরে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেনে স্থগিতাদেশ

উত্তরায় সিসিটিভিতে ভোটকেন্দ্রে নজরদারি করবে সেনাবাহিনী

শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

দুদকের মামলায় মৎস্য সমিতির চার দলনেতার পাঁচ বছর করে কারাদণ্ড

সিলেট বিভাগ: কোন্দল, বিদ্রোহীর চাপে বিএনপি, জোটে ‘দুর্বল’ জামায়াত