হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

মগবাজার মোড় থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুড়ে যাওয়ায় তাঁর বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, ‘গত রাতে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পোড়া মরদেহ পাওয়া যায়। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পুরুষ নাকি নারী বোঝা যাচ্ছে না। এমনকি বয়স নির্ধারণ করাও সম্ভব হয়নি।’

এসআই আরও জানান, গত শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। গত রাতে সিটি করপোরেশনের লোকজন ময়লা নিতে গিয়ে পোড়া মরদেহ দেখতে পান। এরপর ৯৯৯-এ ফোন দেন। ধারণা করা হচ্ছে ওই অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন সেই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সড়কে দুর্ঘটনা কমাতে নিসচার সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহত বাবা

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

আইনজীবী মাসদারের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যা বললেন আইনমন্ত্রী

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

বালু-পাথর উত্তোলন ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে নির্দেশনা

সাবেক সেনা কর্মকর্তা মামুন খালেদ ও আফজাল নাছের আবার রিমান্ডে

কিশোরগঞ্জে জমির বিরোধে ফার্নিচার মিস্ত্রিকে পিটিয়ে হত্যা