হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টারপ্রাইজের প্রতিনিধি এ বি এম আওলাদ হোসেন। সড়কটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে নির্মাণ হচ্ছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মেসার্স ধারা এন্টারপ্রাইজ, বিল্ডার্স কন্ট্রাক্টর্স অ্যান্ড সাপ্লায়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে আরসিসি সড়ক নির্মাণকাজের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। কাজটি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ১ মার্চ সকাল ১০টার দিকে ২ নম্বর বিবাদী আজমান সাকিবের নেতৃত্বে উল্লেখিত আসামিরা এবং অজ্ঞাতনামা ১০-১৫ জন সেখানে এসে কাজে বাধা সৃষ্টি করে।

এ সময় তারা কাজের ভাগের টাকা হিসেবে চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি দেখায়।

এ প্রসঙ্গে সাবেক ছাত্রদল নেতা আজমান সাকিব সাংবাদিকদের বলেন, ঠিকাদার নিম্নমানের কাজ করছিল, যার প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। এখানে ছাত্রদল বা কোনো শিক্ষার্থী চাঁদা দাবি করেননি।

ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, কাজটা নিম্নমানের। এ জন্য প্রকৌশলীদের বলা হয়েছে, ভালো পাথর দিয়ে করতে হবে। এ জন্য বিষয়টি ভিসিকে বলা হয়েছে। তিনি দাবি করেন, আজমান সাকিব ববি ছাত্রদলের সমার্থক।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলছেন, ঠিকাদারের প্রতিনিধি নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগ করেছেন। এতে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর করাসহ চাঁদাবাজির অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের উপপ্রধান প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, সড়ক নির্মাণ এখন বন্ধ আছে। কাজে বাধা দেওয়ার অভিযোগও পেয়েছেন। উপাচার্য এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

রেলের জমি দখল করে গরু-ছাগলের খামার

ব্র্যাকের কর্মসূচি থেকে পাওয়া তথ্য: মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বে চাকরি ছাড়েন ৭৫% নারী

‘প্রাণের ভয়ে ছিলাম, নতুন জীবন পাইছি’

দুই শিক্ষক ও এক কর্মকর্তার প্ররোচনায় ইবি শিক্ষিকাকে হত্যা

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

যশোরে উদীচী ট্র্যাজেডি: ২৭ বছরেও বিচার পাননি নিহতের স্বজনেরা

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীকে অফিসে ডেকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’