হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। গতকাল রোববার প্রথম দিনে সাক্ষ্য নেওয়া হয় দুজনের। আদালত আগামীকাল মঙ্গলবার ১০ জনের সাক্ষ্য গ্রহণ করবেন বলে জানা গেছে।

২৩ এপ্রিল মামলার চার আসামি–শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাগুরা লিগ্যাল এইডের পক্ষ থেকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন সোহেল আহম্মেদ।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে চান। এ জন্য কাল (সোমবার) ১০ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামীকাল শুধু এই মামলার শুধু সাক্ষ্য নেওয়া হবে।

আরও পড়ুন :

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী