হোম > সারা দেশ > জামালপুর

জামালপুর–২: বিএনপির সুলতান মাহমুদ বাবু বিজয়ী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

সুলতান মাহমুদ বাবু। ছবি: সংগৃহীত

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।

৯২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে ৬১ হাজার ৬৫৫ ভোট পান।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী হাতপাখা প্রতীকের পেয়েছেন ১ হাজর ৪৭৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে অর্ণব ওয়ারেস খান পেয়েছেন ১৩৭ ভোট।

উপজেলার মোট ২ লাখ ৮২ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৬ দশমিক ৩৪ শতাংশ। সারা দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

চট্টগ্রামে ১৬ আসনের ১৪ টিতেই ধানের শীষের নিরঙ্কুশ বিজয়

ফেনীতে তিন আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ বিজয়ী

সাঈদীপুত্র শামীমকে কাঁদিয়ে হাসলেন ধানের শীষের সুমন

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাহাঙ্গীর বিজয়ী

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি

ফরিদপুরে তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বরগুনা-১ আসনে হাতপাখার জয়