হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু

কু‌ষ্টিয়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আইজা না‌মে ৫ মাস ২০ ‌দিন বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। আইজা কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার মোমিন হোসেনের মে‌য়ে।

গত ৩০ মার্চ হা‌মের উপসর্গ নি‌য়ে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, ‘ভর্তির সময় থেকেই শিশুটির আইসিইউ সা‌পোর্টের দর‌কার ছিল। আমরা ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। কিন্তু পরিবার কোনো কারণে ঢাকায় নিতে পারেনি। তবু তার যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাতে শিশুটি মারা যায়।’

এর আগে শুক্রবার ভোরে চি‌কিৎসাধীন অবস্থায় আফরান নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, হাসপাতালের ওয়ার্ডে ইতিমধ্যে হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। এতে দেখা দিয়েছে শয্যাসংকট।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘হামের টিকা পর্যাপ্তভাবে পাওয়া যায়নি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলায় কাজ করা মানুষদের ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা “হাম আইসোলেশন কর্নার” খোলা হয়েছে এবং টিকা হাতে পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।’

মুন্সিগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুন

অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারে উপজেলা পর্যন্ত চালু হচ্ছে আইসোলেশন কর্নার

ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু ভাই

নোয়াখালীর চাটখিলে আগুনে পোড়ানো মৃতদেহ উদ্ধার

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের কৃষকদের সংঘর্ষ, আহত ২০

বিল পরিশোধ নিয়ে বাগ্‌বিতণ্ডা, দোকানিকে মারধর রাবি ছাত্রদল নেতার

সুপেয় পানির অধিকার বঞ্চিত কিশোরগঞ্জের ৩৫ শতাংশ দরিদ্র মানুষ