হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

­­­নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে মদ্যপানে নাইম ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃত নাইম ইসলাম উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন—একই গ্রামের প্রণব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনীলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)।

নাইম ইসলামের ভগ্নিপতি আরিফুল ইসলাম জানান, হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকালে নাইমসহ গ্রামের আরও তিন যুবক স্পিরিটের বোতলে করে মদ্যপান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নাইম ইসলাম মারা যান।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘মদ্যপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে এমনটি শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

পাথরঘাটা: জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের

দিনাজপুরের চিরিরবন্দর: মৌসুমে অকেজো ৩ ড্যাম

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

স্টলের সজ্জায় নানান বার্তা

৩টি হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, বিক্রেতাকে নোটিশ